SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
স্বপ্ন ছিল
Total Views: 23 - Total Replies: 1
May 12 2008, 5:28 pm - By bethardaan


তুমি এসেছিলে জীবন আধারে ছোট্ট একটি পিদিম শিখা হয়ে


তুমি এসেছিলে ছোট্ট হৃদয়ে রঙিন প্রজাপতির পাখনা মেলে,


তুমি এসেছিলে জেগে বসে দেখা দুচোখ জুড়ে স্বপ্ন মাধুরি হয়ে।


তুমি এসেছিলে উত্তপ্ত মরুতে এক আজলা শীতল জলের মত


তোমায় নিয়ে স্বপ্ন ছিল হারিয়ে যাব ঐ মহা শূন্যে আরো না কি কত।


মনে মনে বুঝি বেধেছিনু ঘর সাগর পাড়ে বালুকা বেলায়


প্রচন্ড এক ঢেউ এসে তাই ভেঙে চুরে সব ভাসিয়ে নিয়ে যায় ।


তোমায় নিয়ে ভাসতে চেয়েছি মহা সমুদ্রে ছোট্ট একটি ডিঙি নৌকোয় বসে


তাই বুঝি সব উল্টে দিল দানবের মত আছড়ে পরা বিশাল ঢেউটি এসে,


তুমি চলে গেলে ধু ধু মরুতে ধুলি ঝড়ে ঘূর্ণি হাওয়ার মত


ফেলে গেলে এক রাশ শূন্যতা আর স্মৃতির যাতনা আছে যত ।


চারিদিকে এখন বিশাল শূন্যতা গ্রাস করে, অথই আধারে পথ খুঁজে আমারি বিষন্নব্যথা


চলে গেলে তুমি ঝড়ের মতই, রাখলে নাতো তোমার দেওয়া কোনো কথা।


দুচোখ জুড়ে অশ্রু ধারা অবিরত ঝরে, বাধ যেন নাহি মানে


 যেনো কোনো এক বিনি সুতোয় গাঁথা ছিড়ে যাওয়া হৃদয়ের টানে।


আমার আধার ভূবনে এখন আমি একাকি পথ চলি 


হৃদয় গভীরে ব্যথার যে ঢেউ কাউকে না কিছু বলি।


আমিতো ছিলাম বিভোর হয়ে স্বপ্নের কাছাকাছি


যেমন ছিলাম আগের আমি এখনো কি তেমনি আছি?


এই করেছো ভাল তোমার দেওয়া আঘাতই হোক আমার পথের আলো,


তোমায় আমার অনেক কথাই হয়নি বলা,হয়নি গাওয়া অনেক গানের সুর


সকল চাওয়া শূন্য করে গেলে চলে আমা হতে দুর বহু দুর.........


 


 


 


 


 


 


 


  


 


 


 


 


 


 


 


 

shopno gulo keno eto jhapsha hoy?shukh gulo keno dure dure roy?''
May 13 2008, 12:21 am - Replied by: kutubuddin


kotha tumi bolte shikhesoo prochondo aghath hene


tene enesoo dhorar majhe showpno chuda theke tene


sesh porjonto eie upohar rakhle amar jonne

Image Hosted by ImageShack.us
AAailaa oshomot Beinna fojorot Enn shundor raietkhan khadaiyelaa karr gorott....
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com