SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
বর বেছে নেয়ার সুপার স্টোর......!
Total Views: 47 - Total Replies: 3
May 05 2008, 4:54 am - By kuasha


 

নতুন একটি সুপার স্টোর এর উদ্ভোধন করা হয়েছে যেখান থেকে যে কোন যুবতী
কিংবা মহিলা পছন্দসই স্বামী বেছে নিতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে একজনকে
মাত্র একবারই এই সুযোগ দেয়া হবে। ৬ তলা বিশিষ্ট এই সুপার স্টোর এর যে কোন
ফ্লোর থেকে পছন্দসই বর বেছে নেয়া যাবে। কিন্তু যে ফ্লোর একবার দেখা হয়ে
গেছে সে ফ্লোরে দ্বিতীয়বার ফিরে আসা যাবে না। পরবর্তী ফ্লোর থেকে বেছে
নিতে হবে।

এক মেয়ে বর বাছাই করতে সুপার স্টোরে গেল এবং দেখল লেখা আছে-


১ম ফ্লোর = এই ফ্লোরের সকল বর ভাল চাকুরী করে এবং হ্যান্ডসাম সেলারী পায়। সে ভাবল এরপর কি আছে দেখি,


২য় ফ্লোর এসে দেখে লেখা আছে- এই ফ্লোরের সকল বর ভাল চাকুরী করে,
হ্যান্ডসাম সেলারী পায় এবং বাচ্চাদেরকে ভালবাসে। সে আবার ভাবল এরপর কি আছে
দেখি,


সে ৩য় ফ্লোর এ গেল এবং লেখা দেখল এই ফ্লোরের সকল বর ভাল চাকুরী করে এবং
হ্যান্ডসাম সেলারী পায়, বাচ্চাদেরকে ভালবাসে এবং দেখতে সুদর্শন।


সে ভাবল ভালইতো আরো উপর থেকেই বেছে নেই। পরের ফ্লোরে এসে দেখে লেখা আছে-


৪র্থ ফ্লোর = এই ফ্লোরের সকল বর ভাল চাকুরী করে, হ্যান্ডসাম সেলারী পায়,
বাচ্চাদেরকে ভালবাসে, দেখতে সুদর্শন, এবং ঘরের কাজে সাহায্য করতে পছন্দ
করে। সে ভাবল ভালইতো আরো উপর থেকে আরো ভালো বরই বেছে নেই, তখন সে ৫ম
ফ্লোরে এল এবং লেখা দেখল


৫ম ফ্লোর = এই ফ্লোরের সকল বর ভাল চাকুরী করে এবং হ্যান্ডসাম সেলারী পায়,
বাচ্চাদেরকে ভালবাসে, দেখতে সুদর্শন, ঘরের কাজে সাহায্য করতে পছন্দ করে
এবং খুবই রোমান্টিক।


সে ভাবল ভালইতো কিন্তু শেষ ফ্লোর না দেখে হুট করে এখান থেকে বেছে নেয়াটা
উচিত হবে না। তাই সে আরো ভালো বর বেছে নেয়ার জন্য ৬ষ্ঠ তলায় এল এবং দেখল
যে সেখানে লেখা আছে -


আপনি ৫৬,৯৭,৪৯৫ তম ভিজিটর। এই ফ্লোরে কোন বর নেই। আর না থাকার কারণ
মেয়েদেরকে তুষ্ট করতে পারবে এমন বর পৃবিবীতে এখনো জন্মগ্রহণ করেনি।

এই সুপার স্টোর এ আসার জন্য আপনাকে শুভেচ্ছ।

 

 

 

 

দোয়েল জানে না.. যে সে জাতীয় পাখি....!
May 05 2008, 1:53 pm - Replied by: dreamz


nice joke bro.. girls never get satisfied.. ... (not all of them though)

 always leep looking for more.. lke pepsi.. ye dil mange more....

Shadow Word generated at Pimp-My-Profile.com
May 05 2008, 2:35 pm - Replied by: durjoy


LMAOOOOOOOOOOOOOOOOOOOOOOO .


josh jokes bhaia

Yayyyyy Finally I'm Free !
May 07 2008, 5:51 am - Replied by: ahikmahin


ahahahah


haste haste ..... kait hoiya gelam bhai....

পবিত্র মাহে রামজানে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা । অনুগ্রহ করে এই লেখাটি ১টু পড়ুন
Sobaike janacchi Pobitro Romjaner Antorik Suveccha O Ovinondon. PLs read this Thread
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com