SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
সুমাত্রা পিডিএফ এখন বাংলায়
Total Views: 23 - Total Replies: 0
Apr 25 2008, 8:25 pm - By ahikmahin


পিডিএফ রিডার হিসেবে অ্যাডবি অ্যাক্রোব্যাট রিডারের জনপ্রিয়তা তুঙ্গে হলেও এটিই একমাত্র পিডিএফ রিডার নয়। এমন অনেক পিডিএফ রিডার আছে, যাদের ফিচার অ্যাডবির তুলনায় অনেক ক্ষেত্রে কম হলেও স্পীড বেশি এবং সাইজ কম হওয়ার কারণে অনেকেই অ্যাডবির পরিবর্তে সেগুলো ব্যবহার করে থাকেন। সেরকম ছোটখাটো একটি পিডিএফ রিডার হচ্ছে সুমাত্রা পিডিএফ। এর সাথে এ জাতীয় অন্যান্য পিডিএফ রিডারের একটা প্রধান পার্থক্য হচ্ছে, এর বর্তমান সংস্করণে বাংলা অন্তর্ভুক্ত হয়েছে।


সুমাত্রা পিডিএফ একটি ওপেন সোর্স সফটওয়্যার। বর্তমানে এর 0.8 বেটা ভার্সন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এর সাইজ মাত্র 1.11 মেগাবাইট। সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করে এর Language মেনু থেকে Bengali সিলেক্ট করলেই এর ইন্টারফেসটা বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে - http://blog.kowalczyk.info/software/sumatrapdf/


আপনার যদি মাতৃভাষার প্রতি বিশেষ দুর্বলতা থাকে তবে সুমাত্রা পিডিএফ ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি অ্যাডবি ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটা ব্যবহার করতে প্রথম প্রথম একটু বিরক্তি বোধ করতে পারেন। কারণ এর খুব কম সংখ্যক কন্ট্রোলই কীবোর্ড থেকে অ্যাকসেস করা যায়। এছাড়া টেক্সট থেকে তৈরি পিডিএফ এর ক্ষেত্রে এটা ভালো হলেও ইমেজ থেকে তৈরি পিডিএফ ফাইল ওপেন করতে এর অনেক সময় লাগে।

My life is on Underconstruction!!
Image hosted by servimg.com
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com