Get this widget | Track details | eSnips Social DNA
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তেরো নদী পাড়ে
ময়ুরপঙ্খী ভীড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
সে এক রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ
তারারই ফুল পাপড়ি ঝরায়
যেথায় পথের ধারে
দেখে এলেম তারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তেরো নদী পাড়ে
ময়ুরপঙ্খী ভীড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রানে
সুর হয়ে তাই ঝরে আমার গানে
তাই খুশীর সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
যানি না আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তেরো নদী পাড়ে
ময়ুরপঙ্খী ভীড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
&nb sp; ----------------------------------- শ্যামল মিত্র