SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
বৈশাখ এলো
Total Views: 35 - Total Replies: 2
Apr 13 2008, 8:16 pm - By bethardaan


বৈশাখ এলো বৈশাখ এলো
কাল বৈশাখী ঝড়
বৈশাখ এলো বৈশাখ এলো
আম কুড়াতে চল।

বৈশাখ এলেই রমনা বটে
পান্তা খাওয়ার ধুম
সেই ভাবনায় আজ সারা রাত
নেই তো কারো ঘূম।

বৈশাখ এলেই সবাই ছুটে
বৈশাখী মেলায়
কেউ কি ভাবে তাদের কথা
নুন আনতে যাদের এখন পান্তা ফুরায়?

লক্ষ টাকার বাজেট নিয়ে
বর্ষ বরণ করে,
ঘরের পাশেই গরীব দুখী
না খেয়ে যায় মরে।

এসো না আজ সবাই মিলে
পুরোনোকে নিয়ে
সবার মুখে হাসি ফুটাই
নতুন কিছু দিয়ে।

ফেলে আসা ভুল গুলো সব
হিসেব নিকেস করে,
নববর্ষ দে না আবার
নতুন করে ভরে।

shopno gulo keno eto jhapsha hoy?shukh gulo keno dure dure roy?''
Apr 13 2008, 10:18 pm - Replied by: hm_palash


wow very nice KOBITA....................................
 

 
"First love is unforgettable,then the pain follows"
Apr 14 2008, 5:39 am - Replied by: Jibonanonda


দা-রু-ন হইছে....
যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com