আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, কোন ফাইল বা ফোল্ডারের শর্টকাট আইকনের লোয়ার লেফট কর্ণারে একটি ছোট তীর চিহ্ন দেখা যায়। এই চিহ্ন থাকার কারণে মূল ফাইল-ফোল্ডার থেকে শর্টকাট আইকনগুলোক পৃথকভাবে চিনতে সহজ হয়। কিন্তু যদি কখনও আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি ইচ্ছে করলে শর্টকাট আইকনগুলো থেকে এই তীর চিহ্ন গুলো তুলে দিতে পারেন। আর এটা আপনি খুব সহজেই করতে পারেন রেজিস্ট্রি এডিটর থেকে।
এরজন্য প্রথমে Start Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CLASSES_ROOTlnkfile ওপেন করুন। এখানে ডান পার্শ্বস্থ প্যানেল থেকে IsShortcut ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন। এরপর পূর্বের মতো একই ভাবে HKEY_CLASSES_ROOTpiffile ওপেন করে সেখান থেকেও ডান পার্শ্বস্থ প্যানেল থেকে IsShortcut ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন। এবার এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন মূল আইকন এবং শর্টকান আইকনের চেহারা একরকম হয়ে গেছে।
সাধারণত এটা শর্টকাট থেকে তীর চিহ্ন মুছে দিলে ক্ষতি বই লাভ কিছু হয় না। তবে আর কিছু না হলেও অন্তত বন্ধু-বান্ধবের সাথে মজা করার জন্যও তো এটা করতে পারেন!