SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
এই কোন বাংলাদেশ
Total Views: 98 - Total Replies: 9
Mar 27 2008, 7:45 pm - By bethardaan


এই কোন আজব দেশে আমরা করছি আজো বাস


হাট বাজারে জ্বলছে আগুন


দামের ঘোড়া ছুটছে দ্বিগুন


কৃষক শ্রমিক দিন মজুরের উঠছে নাভীশ্বাস!



আসলো ধেয়ে বন্যা সিডর ভাসিয়ে নিতে ঘর

চাষীর মাঠের ফসল গেল

ঘর বাড়ী সব উড়িয়ে নিল

তার উপরে অভাব এসে করল ঘাড়ে ভর ।



সরকারি ত্রান আসল তবু পায়না গরীব দুখী

নাম মাত্র সাহায্য দেয়

বড় বড় মুখের কথায়

গরীব দুখীর পেটের ক্ষুধা মিটবে বল কি?



দেশটি নিয়ে রাজনীতিকরা করে কাড়াকাড়ি

ভার্সিটিতে ছাত্র পিটায়

চারিদিকে আগুন জ্বালায়

এমন সোনার দেশটিতে যে আমরা বসত করি।



নতুন সরকার এসেই ধরলো রাঘব বোয়াল যারা

ঘুষ খোর আর দুর্নীতির আজ

পরল মাথায় ভেঙে যে বাজ

এমন সকল কান্ড দেখে চক্ষু ছানাবড়া।



সব শাঁলিকের একই রাঁ যত রাজনীতিক

ক্ষমতা পেলে হাতের মুঠোয়

চোখের পলকে উল্টে যে যায়

ভাল মন্দের নেই তো বিচার নেইতো নীতির ঠিক।




রাজনীতিকরা ভাবে বসে আমার দলই সেরা 

একবার যদি গদি জোটে

দেশকে খাব লুটেপুটে

কোমর ভাঙ্গা জনগন সব, বাগড়া দিবে কারা?




পা চাটা সব কুকুর গুলো গায় যে গুনোগান
যা খুশী নেই করতে বাধা

সবার চোখে লাগিয়ে ধাঁ ধাঁ

ভাবছে না কেউ যাচ্ছে কোথায় দেশও দেশের মান।


এমন দেশের জন্যই বুঝি আনল স্বাধীনতা

সেদিন যারা শহীদ হল

আবার যদি ফিরে এলো

এমন অরাজকতা দেখে তারা মরবে খুটে মাথা।




তবু দেশের কৃষক শ্রমিক আশায় বাধে বুক

টাকার পাহাড় নেই যে তাদের

মনের বলই ভরসা যাদের

তাদের গায়ের ঘামে ভিজে আসবে আবার সুখ।


 
1. সুন্দর..... by hm_palash 2. Font ta r aktu choto hola bhalo hoto by Jibonanonda
shopno gulo keno eto jhapsha hoy?shukh gulo keno dure dure roy?''
Mar 27 2008, 8:07 pm - Replied by: durjoy


Josh likha bhaiaa .. awesome .


thanks

Yayyyyy Finally I'm Free !
Mar 27 2008, 8:53 pm - Replied by: shooter_bablu


wow
Mar 27 2008, 8:59 pm - Replied by: ahikmahin


Just want to say - GREAT.......
Nithua Pathare nemechi bondhure..
Dhoro bondhu amar keho nai...
Tulo bondhu amar keho nai...
Olpo Boyose pirit koriya ..
Hoyegelo Jibonero sesh!!!

Mar 27 2008, 9:31 pm - Replied by: hm_palash


 GREAT.........

"First love is unforgettable,then the pain follows"
Mar 28 2008, 6:58 am - Replied by: Jibonanonda


তবু দেশের কৃষক শ্রমিক আশায় বাধে বুক

টাকার পাহাড় নেই যে তাদের


মনের বলই ভরসা যাদের


তাদের গায়ের ঘামে ভিজে আসবে আবার সুখ।

 

বা:........দোস্ত বা:
একদম অন্যরকম উপলব্ধি.......
অসাধারন ...........



যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Mar 28 2008, 8:12 am - Replied by: kuasha


Onek shotti kotha, valo laglo...!
দোয়েল জানে না.. যে সে জাতীয় পাখি....!
Apr 03 2008, 2:51 am - Replied by: sohrab


shotti kothata chitkar dia bola jai na,


ati amar bangladesh

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Apr 04 2008, 4:06 am - Replied by: Jibonanonda



sohrab wrote:

shotti kothata chitkar dia bola jai na,


ati amar bangladesh



দেশ কে যারা সত্যিকারের ভালবাসে তারা সত্য বলতে ভয় পায় না
আর আমরা ছোট বেলায় যে শিক্ষাটা নিয়েছি
বড় হয়ে সেটা ভুলে গেছি.....
তবু ভাবতে ভাল লাগছে....অনেকেই যা পারেন না ....


কেউ কেউ তা বলছেন অকপটে...
তবে সব সম্ভবের দেশে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা এখন সবাই উদাহরন সহ বুঝতে/দেখতে পাচ্ছে...

যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Apr 08 2008, 4:41 pm - Replied by: nilachol


khub shundor....
....nila...
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com