Get this widget | Track details | eSnips Social DNA
যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে
তখনই দু চোখ বুজি আমি
নয়নে স্বপনে দেখি শুধু তোমায়
বিরহ বরষায় মেঘেরই ছায়ায়....
তুমি যে রয়েছ অভিমানে
খেয়ালে জড়ানো অনুরাগে
জীবনে এখনো গানে গানে
তোমারই কারণে জোড়া লাগে
উদাসী বিকেলে দখিনা হাওয়ায়....
যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে
তখনই দু চোখ বুজি আমি
নয়নে স্বপনে দেখি শুধু তোমায়
বিরহ বরষায় মেঘেরই ছায়ায়.....
তুমি কি তেমন আছো আজও
আমাকে নিরবে ভালোবাস
তুমি কি এখনো সুরে বাজো
আমার এই ছবিটির কাছে এসে
এখনো ফোটে ফুল মাধবীলতায়......
যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে
তখনই দু চোখ বুজি আমি
নয়নে স্বপনে দেখি শুধু তোমায়
বিরহ বরষায় মেঘেরই ছায়ায়......
( অসম্ভব সুন্দর একটা গান,আমার অদ্ভুত ভাল লাগে।পুরোপুরি আমার মনের ভেতরের
কথা গুলো দিয়ে সাজানো হয়েছে যেন গানটা.... আপনাদের সাথে
শেয়ার করলাম। আমাকে জানিয়েন কেমন লাগলো.....ভাল লাগবে তাহলে।)