SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস
Total Views: 15 - Total Replies: 0
Feb 16 2008, 5:42 am - By kuasha


১। চা বানানোর সময় অনেকে চুলায় ঠাণ্ডা পানিতে চা দিয়ে
তারপর পানি গরম করে। কিন্তু প্রথমে পানি গরম করে তারপর তাতে চা পাতা বা
টিব্যাগ দিন। এতে চা অনেক বেশি সুস্বাদু হবে।



২। আগুন গরম কফি খেতে খেতে শেষের দিকের চুমুকগুলো কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে
যায়। টিপস হল আগে একটু গরম পানি দিয়ে কাপটি গরম করে নিন। অবশ্য ফরাসী কেউ
বাসায় আসলে ভুলেও এমনটি করবেন না। ফরাসীরা কোন এক অদ্ভুত কারণে গরম কফিও
ঠাণ্ডা করে খায়।



৩। এই টিপসটা আমি মাওয়া ফেরী ঘাটের একজন ফেরিওয়ালার কাছ থেকে পেয়েছি। অনেক
সময় আমরা যখন ডিম সিদ্ধ করি তখন দেখা যায় ডিম কেমন ফেটে ফেটে গেছে। তখন
খোসা ভেঙ্গে সাদা সাদা এ্যালবুমেন পানিতে বেড়িয়ে আসে। এরূপ পরিস্থিতি
এড়াতে অর্থাৎ সিদ্ধ ডিমকে সুন্দর গোলাকার, নিখুঁত করার গোপন রহস্য তাহলে
কি? পানিতে এক চিমটি লবণ দিয়ে দেখুন ডিম আর ফাটবে না।



৪। হাত পুড়ে গেলে ঠাণ্ডা পানিতে হাত ২০-২৫ মিনিট চুবিয়ে রাখুন বা ঠাণ্ডা
পানির কলের নিচে হাত রাখুন। যে কোন মলম বা বরফের চেয়ে পানি বেশি
কার্জ়করী। [আর ঘরে মলম না থাকলে টুথপেস্ট ব্যবহার করুন। অব্যর্থ ঔষধ।]



৫। হাত কেটে গেলে প্রথমে কলের ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়েলে পানি মুছুন তারপরে বান্ড এইড লাগান।



৬। গ্যাসের চুলায় রান্না করতে গেছেন কিন্তু দেখলেন ম্যাচ কাঠি বা গ্যাস
টর্চ কোনটাই নেই। তাহলে গ্যাস জ়াল্বানোর সহজ বুদ্ধি হচ্ছে গ্যাস অন করে
চুলার উপর অল্প অয়েল স্প্রে করুন আগুন জ্বলে উঠবে।



৭। রান্নার সময় খাবার পুঁড়িয়ে ফেলেছেন। প্যান ঘষামাজা করে শক্তি অপচয় করতে
চান না তো? প্যানটি সাবান মেশানো গরম পানিতে সিঙ্কে চুবিয়ে রাখুন ঘন্টা
খানেক। প্যান পরিষ্কার সহজ হয়ে যাবে।



৮। পিয়াঁজ কাঁটতে চোখ তো জ্বালাতন করবেই । পিয়াঁজটি ছোলা ছাঁড়িয়ে গরম
পানিতে ধুঁয়ে নিন কিংবা আমার মত চুইংগাম প্রেমী হলে মুখে চুইংগাম পুড়ে
চিবুতে থাকলে পিঁয়াজ কাঁটলে চোখ জ্বলে না।





৯। পিঁয়াজ বা টমেটো কাঁটার পর আধা পিঁয়াজ অব্যবহৃত রয়ে গেলে তা এয়ারটাইট গ্লাডরাপ করে ফ্রিজে রাখুন। অনেক দিন থাকবে।



১০। পাস্তা, স্পাগিটি বা নডলস সিদ্ধ করার সময় অবশ্যই পানিতে এক বা দুই চিমটি লবণ দিবেন। আপনার জটিল পাস্তা মহা জটিল হবে।



১১। বর্ষাকালে লবণ অনেক সময় পানি হয়ে যায়। তখন লবণে একটা বা দু’টো চালের দানা দিন আর হবে না।



১২। রান্নায় খুব বেশি লবণ হয়ে গেছে? আমি আছি ভাবনা কিসের! একটা আস্ত আলু
খোসা ছাঁড়িয়ে দিয়ে দিন। অল্প কিছুক্ষণ পরে দেখবেন অতিরিক্ত লবণ আলুটি শুষে
নিবে।



১৩। মোমবাতি ফ্রিজে রাখুন। মোমবাতি ভালো থাকবে এবং ক্ষয়ও হবে কম।



১৪। সব্জি, সেল্যারি, ধনিয়াপাতা বেশী দিন ধরে সতেজ রাখতে চান? টিস্যু
পেপার কলের পানিতে ভিজিয়ে তারপর সব্জির নিচের অংশে জরিয়ে রাখুন। তারপড়
ফ্রীজের ভেজিটেবল বক্সে রাখুন। ব্যস।



১৫। আলু বেশি দিন রেখে দিলে নরম হয়ে যায়। সবুজ সবুজ গাছের জন্ম নেয়।। এখন উপায়? আলুর প্যাকেটে একটা আপেল রেখে দিন। আর হবে না।



যাচাই করে দেখবেন। আপনার কিছু টিপসও আমাদের সাথে ভাগ করতে ভুলবেন না যেন। সবাইকে ধন্যবাদ।
Shadow Word generated at Pimp-My-Profile.com
 
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com