SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
আবার চর্বিত চর্বন !
Total Views: 63 - Total Replies: 7
Jul 10 2008, 6:24 am - By Jibonanonda


 


বন্ধু !


 


দুই বন্ধু গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া সরু পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন জঙ্গলের মাঝখান বরাবর আসল তখন জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন হিংস্র জন্তু-জানোয়ারের ডাক শুনতে পেল । দু'জনই খুব ভয় পেয়ে গেল । কিন্তু থামলো না জোরে জোরে পা চালাতে লাগলো । এক বন্ধু অন্যজন কে বলল তুই একটু আস্তে হাঁট না,তুই তো জানিস আমার পায়ে সমস্য আছে । আমি তোর সাথে পাল্লা দিতে পারছি না ।  পিছে পড়ে যাচ্ছি তো । অন্য জন বলল মাথা খারাপ হয়েছ তোর শুনতে পাচ্ছিস না গা হিম করা ভয়ংকর শব্দ গুলো । সামনের দিকে কারো খেয়াল নেই কথা বলতে বলতে হঠাত দেখে সামনের দিক থেকে একটা ভালুক তাদের দিকে ই আসছে... তা দেখে দু'জনেই কি করবে না করবে ভেবে পেল না । হঠাত একজন দোড়ে গিয়ে দুরে একটা গাছে চড়ে বসল । অন্যজন তো আর দোড়াতে পারে না, সে কি করবে ? সাহস করে তাড়াতাড়ি সে মাটিতে শুযে পড়ল (মৃত মানুষের মত)। ভালুক তাকে কিছুক্ণ শুঁকে মৃত মানুষ ভেবে ... চলে গেল। কিছুক্ষন পর  সে মটি থেকে উঠে শরীরের বালি পরিস্কার করতে ছিল এমন সময় দ্বিতীয় বন্ধু ও গাছ থেকে নেমে এসে বলল, যাক এই যাত্রায় দু'জনেই বেঁচে গেলাম । তা একটা কথা বল তো ভালুক তোর কানের কাছে গিয়ে কি বলল? ভালুক আমাকে  বলল "অকৃতজ্ঞ বন্ধু কে নিয়ে দুর্গম পথ পাড়ি দিতে নেই"।


নীতিবাক্য : বিপদেই বন্ধুর আসল পরিচয় ।


প্রিয় পাঠক ছোটবেলায় পড়া ঈসপের গল্প এটা । আমারা অনেকেই পড়েছি । হয়তো পুরোটা এখানে বলতে পারিনি । স্মৃতিতে যে টুকু ছিল সেটুকুই । বাকিটা আপনারা মিলিয়ে নিবেন.....


আচ্ছা এই গল্পের উল্টোটা কি এই পৃথিবীতে ঘটে না ? নিচের ছবি গুলো দেখুন তো......


 

Photobucket Photobucket Photobucket Photobucket
যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
 
Jul 10 2008, 6:28 am - Replied by: onontoaakash


এককথায় অসাধারন

Jul 10 2008, 6:39 am - Replied by: Jibonanonda


থেংকু..........
যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Jul 10 2008, 7:01 am - Replied by: onontoaakash


থাক লাগবো না

Jul 10 2008, 3:47 pm - Replied by: Jibonanonda



onontoaakash wrote:
থাক লাগবো না


তাতে কি ....কবিগুরু বলেছেন -
‍"তোমায় কিছু দিতে চায় যে আমার মন
নাই বা তোমার থাকলো প্রয়োজন"

যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Jul 11 2008, 6:51 pm - Replied by: hsnsumon


ভালো হয়েছে

GoodBye My Friends!

Jul 11 2008, 8:47 pm - Replied by: sharmini


nice...


LOVE DOESN'T EXIST AT ALL!!!itz just a word that I DON'T believe in!!!
Jul 12 2008, 12:05 pm - Replied by: Jibonanonda


ধন্যবাদ...(hsnsumon  o  sharmini) ...বন্ধুরা
যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com