হে প্রভু, যদি কভু আমি ভিষন রাগে
বিনাশীতে চাই কোন মানবের প্রান
তুমি তবে কোরো আমায় করুনা দান
বিনাশীও মোর প্রান তাহারই আগে।
ভাল যদি নাহি বাসি মানবেরে কভু
তুমি মোর হৃদি দিও ভালবাসা ভরি
যদি তারা দুরে ঠেলে মোরে ঘৃনা করি
প্রেমদাতা, আমি যেন নাহি ঘৃনি তবু।
'এ জীবন তো ভা ভালবাসার জন্য দান'
'এ বিশ্ব সবার' ইহা যেন সদা বুঝি,
এ হৃদের প্রেম শুধু প্রানেরই তরে
ত্যাগিলেম এ জীবন মানবের তরে
এ ত্যাগেই যেন আমি সদা সুখ খুজি
বিনাশের আগে বিনাশীও মোর প্রান।
আমি ত্যাগ করে যদি
দশে ভাল হয়
তাই যেন হয়
তাই যেন হয়।
আমি দুখি হয়ে যদি
দশে সুখি হয়
তাই যেন হয়
তাই যেন হয়।
আমি না থেকে যদি
দশ জনে রয়
তাই যেন হয়
তাই যেন হয়।