বাজারে দুধ বিক্রেতা আর ক্রেতার মধ্যে তর্ক চলছে। ক্রেতা দুধ বিক্রেতাকে বলছে তুমি দুধের মধ্যে পানি দিয়েছো কেন? বিক্রেতার জোরালো প্রতিবাদ আমি দুধের মধ্যে পানি দিইনি। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেল।গন্ডগল শুনে পুলিশ এসে হাজির,ক্রেতা পকেট থেকে ল্যাকটোমিটার বের করে দুধ পরীক্ষা করে প্রমান করে দেখাল দুধের সঙ্গে পানি মেশানো।এবার পুলিশ মামারা তাদের ক্ষমতা দেখানো শুরু করল বিক্রেতাকে চড় মেরে প্রশ্ন করল তুমি কেন দুধের মধ্যে পানি দিয়েছো? আবারও দুধ বিক্রেতার কর্কশ গলায় উত্তর বারবার বলছি আমি দুধের মধ্যে পানি দিইনি ............আমি পানির মধ্যে দুধ দিয়েছি!