জমিদারবাড়িতে অনেক গরু আছে। হঠাৎ একদিন দেখা গেল, সবচেয়ে মোটা-তাজা গরুটি পাওয়া যাচ্ছে না। গ্রামের সব লোক গরু খুঁজতে শুরু করল। কেউ গরু খুঁজে পেল না।
সেই গ্রামে থাকত এক লোক। সে ছিল খুবই বোকা। তাই সবাই তাকে বোকা বাবু বলে ডাকত। বোকা বাবু ঘোষণা দিল, সে গরুটি খুঁজে আনবে। সত্যি সত্যি সে অল্প সময় খুঁজেই গরুটি নিয়ে এল।
সবাই জিজ্ঞেস করল: হ্যাঁ রে, আমরা এত মানুষ সারাটা দিন খুঁজেও গরুটি পেলাম না, কিন্তু তুই এত তাড়াতাড়ি গরুটা খুঁজে বের করলি কীভাবে?
বোকা বাবু উত্তর দিল−গরু খোঁজার আগে ভেবে দেখলাম, আমি যদি গরু হতাম, তাহলে কোথায় যেতাম! ব্যস, তারপর সেখানে গিয়ে দেখি, গরুটা দিব্যি ঘাস খাচ্ছে।