চার দেয়ালের মাঝখানে
গভীর আন্ধকারে,
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
ঘুম ভেঙে যাওয়া দুঃস্বপ্নের মত
অস্হিরতা হানা দেয়;
চাবকে তুলে নেওয়া
রক্তাকত পিঠের চামড়া থেকে
বিষাক্ত যেদ আছরে পড়ে;
প্রতিবাদ মুখর হয়ে বলে
আর কত দিতে হবে শোধ!
টগবগ করে উঠা প্রতিটি রক্ত কণা
অসহ্য যন্ত্রনায় বিস্ফোরন ঘটাতে
চিৎকার দিয়ে বলে
আর কত দেব বল শোধ।
দাঁতে দাঁত চেপে ঠায় দাড়িয়ে থাকা
ঠোঁট কেটে তাজা রক্তের স্রোত
ফিনকি দিয়ে গড়িয়ে চিবুক ছুঁয়ে যায়
নিস্তব্ধ হয়ে আসে বোধ,
নেতিয়ে পড়া দেহের প্রতিটি শিরা
প্রতিবাদ করে উঠে
নিঃশেষ হয়ে আসা সব টুকু বোধ
এক বার শুধু বলে দিয়ে যাও
আর কত নেবে বল শোধ........