SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
বন্ধু রে তুই
Total Views: 33 - Total Replies: 1
May 30 2008, 6:24 pm - By bethardaan


বন্ধুরে তুই এমন করে আমায় গেলি ভুলে!
বলনা এবার কেমন করে যায়রে ভুলা তোরে

ভুলতে গেলে সবার আগে তোকেই মনে পড়ে
ফেলে আসা দিনগুলো সব স্মৃতির পাতায় ঝরে।
কোন সে পাহাড় দাড়িয়ে গেল তোর আর আমার মাঝে
পাইনা দেখা যতই খুঁজি সকাল দুপুর সাঁঝে।

তুই কি জানিস?বন্ধু মানে মনের কথা বলা
সুখে দুঃখে হাসি গানে অনেকটা পথ চলা।
বন্ধু মানে অভিমানে ভিজে যাওয়া চোখ
বন্ধু মানে মনের আয়নায় দেখা কারো মুখ।

বন্ধু বলে ডাকলে কি আর যায়রে বন্ধু হওয়া?
সাত জনমের পুননি লাগে আসল বন্ধু পাওয়া,
সুখের পায়রা চাইনা হতে শুধু তোর সুখে
পাশে রব যদি কভূ ডাকিস তোরই দুঃখে।


shopno gulo keno eto jhapsha hoy?shukh gulo keno dure dure roy?''
May 31 2008, 10:02 am - Replied by: Jibonanonda


বন্ধু বলে ডাকলে কি আর যায়রে বন্ধু হওয়া?
সাত জনমের পুননি লাগে আসল বন্ধু পাওয়া,
সুখের পায়রা চাইনা হতে শুধু তোর সুখে
পাশে রব যদি কভূ ডাকিস তোরই দুঃখে।


 WoW

যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com