SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
FORUM
New Posts | My Topics | Profile Forum | User Settings | Subscriptions
Post Reply
অন্তিম বাসনা আমার
Total Views: 48 - Total Replies: 1
May 29 2008, 6:01 pm - By bethardaan


জনম ভরে করছি লালন একটাই বাসনা
তোরই বুকে অন্তিম বাসর করব রচনা।
দেশ বিদেশে যেথায় থাকি তোকে ভুলি না
তুই যে আমার অনেক দামি জন্ম ভূমি মা।

তুই যে আমার স্বপ্ন সাধন তুই যে আমার সুখ
তোকে নিয়ে গর্বে আমার ভরে উঠে বুক।
জীবিকার অন্বেষনে ছুটি যথা তথা;
হাজার কজের ভীরেও মা গো ভুলি না তোর কথা।

তোর সাথে যে বাধা আছে প্রান ও নারির টান
জীবন দিয়ে লড়তে পারি বাঁচাতে তোর মান।
জীবন সায়হ্নে এসে দাড়াবো যেদিন আমি
তোরই বুকে নিস মা টেনে এই টুকুই দাবী।

সবাই যেদিন পর হবে মা আপন হবি তুই
তোরই বুকে রেখে মাথা ঘুমিয়ে যেন রই।
দু'হাত তুলে খোদার কাছে একটাই প্রার্থনা
তোর মাটিতেই পাই যেন ঠাঁই অন্তিম বাসনা।

shopno gulo keno eto jhapsha hoy?shukh gulo keno dure dure roy?''
May 31 2008, 10:05 am - Replied by: Jibonanonda


Puron Howk.........Ontim Basona

যে জীবন ঘাসের ফড়িংয়ের, দোয়েলের...... মানুষের সাথে দেখা হয়নাকো তার.....
Post Reply
 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com