|
Nishongo Ami O Amar Prithibi
নিঃসঙ্গতা আমি ও আমার পৃথিবী
প্রথম যে দিন বিমানের টিকেটটা হাতে পেলাম...ভালএ
লেগেছিলো,কিন্তূ কিছুক্ষন পরেই বুঝেছিলাম যে আসলে কত নিঃসঙ্গ হতে যাচ্ছি-
মা,বোনদের ছেড়ে মনে হলো নিঃসঙ্গগতার রঙ যে কত বিবর্ণ...।
বার বার নিঃসংগ হয়েছি,ভালবেসেও কত হলাম কিন্তূ ওই অভাব হইতো পুষিয়ে নেওয়া
যেতো(বলবো না কি করে)কিন্তূ
প্রতিবারে নিঃসঙ্গ
হলেই কেমন যেন অনুভব হতো...।
একবার ব্যডমিন্টন
খেলছিলাম,হঠাৎ আমার খুব প্রিয় ২জন বন্ধূ এসে বললো- ডেইজি কে ছেড়েদে,আমার
মাথাই মনে হলো কে যেনো বাঁশ ভাঙ্গলো,
বললাম কানো?
ওরা বললো, তার ভাই মাস্তান।
মাস্তান তা কি হয়েছে?আমাদের সাথেই তো চলছে,
ওরা বলল-তুই ওকে ছাড়বি না আমাদের?-আরে বাপ এইতো মহাফাফঁড়ে পরলাম,আচ্ছা বাবারা
ছাড়লাম(যদিও পরে তার
পাশের বাড়ীর ছাদে রোজ চিঠি লেনদেন হতো)
হাঁপ ছেড়ে বাঁচলাম-এক ধরনের নিঃসঙ্গতা থেকে......।
কিছুদিন আগে আবারও
একধরনের নিঃসঙ্গ হয়েগেলাম......আব্বু দেশে চলেগেলেন একেবারে,আমার বাবাকে ছোট কালে
অনেক miss করতাম,যখন দেখতাম অন্যরা তার বাবার আংগুল ধরে ice-cream
চুষতে চুষতে হেঁটে যেতো,তখন মনে হতো কতো নিঃসঙ্গ আমি ও আমার পৃথিবী।বাবার সঙ্গতা ও
তার ছাঁয়া যে কি
পরিমান আমাকে ঘিরে রেখেছিলো তা অকল্পনিয়ো, আজ আবার সেই নিঃসঙ্গতা যেন ঘিরে ধরছে
আমাকে...।।
|
|