SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
MENU:    
 

তুমি

kabbo08_75
By: kabbo08
Mood: in love
Date: 06/29/2008 23:50:44
Music: None






তোমার মাঝে দেখিনি আমি গ্রীষ্মের রূক্ষতা,



দেখিনি বর্ষার বিধ্বংসী রূপের ছাঁয়া।



কিংবা জড়াগ্রস্থ শীতের বিষাদময় প্রতিমূর্তি,



তোমার থেকে আলাদা তো সে সবই।



 



শরতের স্নিগ্ধতা অনুভব করেছি তোমার মাঝে,



যা করেছে শীতল এ হৃদয়কে আমার।



আর দেখেছি বসন্তের সঞ্জিবনী শক্তি,



নতুন করে বাঁচতে শেখার তীব্র আশা।



 



তবে সব ছাপিয়ে দেখেছি তোমার মাঝে,



হেমন্তের মত এক অকৃত্তিম সরলতা।



যা তোমার মনের সাধারন সব কিছুকেই,



করে তুলেছে একটু ভিন্ন, অনন্য।







VIEWING 1 - 1 OUT OF 1 COMMENTS



From: kuasha
06/30/2008 01:47:42

hmm... jotilll bro....

could u plz give this poem in our Forum (Golpo n KObita Section) ? nice poem, keep it up...

 

HappY MBSing...!







 
 


Partners Link : Velki.com |  Copyrights 2006 - 2009 MyBanglaSpace.com .