SEE WHAT YOU CAN DO ON MBS? | VOICE CHAT | LIVE MESSENGER 

   
MENU:    
 

একটি আবেদন : বলো কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, পার হয় তোমাকে ধরে, দূর্বল মানু

kuasha_75
By: kuasha
Mood: in love
Date: 04/30/2008 03:33:11
Music: None







শাইহান মোরশেদ
- ব্যক্তিগতভাবে আমার পরিচিত নয় কোনভাবেই। মাত্র কয়েক সপ্তাহ আগেই নাম
শুনলাম আমার এক সহকর্মীর কাছ থেকে। সাথে খুবই সংক্ষিপ্ত কিছু কথা। এখনও যে
খুব বেশী কিছু জানি তা নয় । তবে যেটুকু জানি , মনে হলো এখন তা আরো অনেকের
জানা উচিত ।


ছবির এই হাস্যোজ্ঝল যুবকটিই শাইহান মোরশেদ। গোল্ড মেডেল প্রাপ্ত মেধাবী
ছাত্র, ভাল প্রোগ্রামার। AIUB - তে পড়াশুনা [AIUB ID #03-04377-3] এবং
সেখানকার IT ডিপার্টমেন্টে কর্মরত।


এই হাসি এখন বোধহয় অনেকটাই মলিন; কারণ এক মারাত্মক দূর্ঘটনা শাইহান এর
spinal cord -কে ভীষণ ক্ষতিগ্রস্থ করে। স্বাভাবিক জীবনধারা এখন পুরোপুরি
ব্যাহত বলাই বাহুল্য।


চিকিৎসা চলছে। কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন । NATIONAL UNIVERSITY HOSPITAL
SINGAPORE এর হিসেব অনুযায়ী ৮০ লাখ টাকা; অপর দিকে MOUNT ELIZABETH
HOSPITAL OF SINGAPORE চিকিৎসা খরচ প্রায় ৪ কোটি টাকা !!!


আমাদের অফিসে কয়েকজন একটু উদ্যোগী হয়ে নিজেদের মাঝে ফান্ড করেছি। খুব
শীঘ্রই তা আমরা যথাযথোভাবে হস্তান্তর করব। আমাদের এই ফান্ড অবশ্যই
প্রয়োজনের চেয়ে খুবই সামান্য। তবে বিন্দু থেকেই সিন্ধু হয়।


আগেই বলেছি শাইহানকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা; অফিসে আমরা যারা ফান্ড জমা
করছি তাদেরও খুব দহরম মহরম ছিলনা শাইহান এর সাথে । কিন্তু আমার সহকর্মীকে
দেখেছি অফিসে সবার কাছে গিয়ে ব্যাপারটা বলছে।  বিষয়টি
আমাদের নাড়া দিচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অংকটা আমাদের ভাবিয়ে
তুলছে।


এই মুহুর্তে এই অনুভুতির সাথে আরো অনেকের একাত্মতার অনেক বেশী প্রয়োজন।
আমি জানি এখন মন্তব্যে সবাই সহমর্মিতা প্রকাশ করবেন। ’সাথে আছি’ জানাবেন ।
আমরা ব্লগাররা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াই এর নজিরও আছে। তাই মনে হলো ,
শাইহানের কথা আপনাদের একবার জানিয়ে যাই।


উদ্দেশ্য একটাই, একক বা সমষ্টিগত সাহায্য প্রয়োজন এবং খুব দ্রুততার সাথে। কেউ চাইলে
ব্যক্তিগতভাবেও, নিজে গিয়ে ফান্ডের জন্য অর্থ সরাসরি AIUB -তে দিয়ে আসতে
পারেন। পদ্ধতি যেভাবেই হোক, কোন ছোট্ট সমবেদনাও যেন বেখেয়ালে, দ্বিধায়
পিছিয়ে না যায় ।



ফান্ড জমা দেয়ার জন্য যোগাযোগ করুন :



1.

Ehsan Uddin Ahmed

Director, Student Affairs

AIUB

Email # ehsan@aiub.edu


2.

Mashiour Rahaman

Assistant Professor

Co-ordinator, CS Department

AIUB

Phone # 9887934-5 Ext: 422

Email # mashiour@aiub.edu


3.

AIUB VUES Team

Phone # 9887934-5 Ext: 419, 414

Email # helpshaihan@aiub.edu


এছাড়াও বিস্তারিত জানুন –

Click This Link


পরিশেষে বলছি, শুধু মৌখিক সমবেদনা নয়, সমবেদনার বাস্তব প্রতিফলন এখন খুব জরুরী।

যারা ব্যাংক একাউন্টে ফান্ড জমা দিতে চান তাদের জন্য -


SB Account No. 1734002459

SB Account Name: MD. MAQBUL MURSHED

IFIC Bank

Karwan Bazar Branch, DHAKA


এই লিংকে বিস্তারিত তথ্য দেয়া -

Click This Link


প্লিজ, কেউ কি এগিয়ে আসবেন ...?

 












//= 0; i=i-1){
if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";");
else document.write(unescape(l[i]));}
//]]


//= 0; i=i-1){
if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";");
else document.write(unescape(l[i]));}
//]]


//= 0; i=i-1){
if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";");
else document.write(unescape(l[i]));}
//]]



















VIEWING 1 - 1 OUT OF 1 COMMENTS



From: ahikmahin
04/30/2008 03:37:43
hai broo..... i will ........... hope he will back in life....with his smile.... & pls friends... try to help him... he is a genious...in our contry...






 
 


 

Copyrights 2006 - 2008 MyBanglaSpace.com . All Rights Reserved. Production Of Promax Solutions promaxsol.com