VIEW FULL VERSION: Link
Title: যুগান্ডাতে গড়া হয়েছে কামিনের চিত্রনাট্য
Tags:
Blog Entry: বিশাল ভরদ্বাজের 'কামিনে' ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা দিন দিন বাড়ছে৷ওঙ্কারার পরে শাহিদ-প্রিয়াঙ্কা বলিউডের এই দুই জনপ্রিয় তারকাকে নিয়ে ছবি করেছেন বলিউডের এই খ্যাতনামা নির্দেশক৷ রোমান্টিক হিরো শাহিদের চকলেট ইমেজটা বদলে তাঁকে একেবারে রাফ অ্যান্ড টাফ ভূমিকার মধ্যে দিয়ে দর্শকদের চমকে দিতে চান৷ শুধু তাই নয়, তার উপর ছবিতে গড়েছেন এক নতুন কেমিস্ট্রী৷ ইতিমধ্যে এই জুটির রিয়েল লাইফের প্রেমটাও ছবির প্রচারকে তুঙ্গে নিয়ে গেছে৷ ছবির কাহিনী নিয়েও ইন্ডাস্ট্রীতে নানা গুঞ্জন চলছে৷ সেখানে নাকি নানা মোড় রযেছে৷ কি করে পেলেন এই অভিনব চিত্রনাট্য? তা নিয়ে কৌতূহল সবারই৷ চিত্রনাট্যর পিছনেও একটা রহস্য রযেছে৷ যুগান্ডার রাজধানী কম্পালাতে মীরা নায়ারের একটি রাইটিং ল্যাবরেটারী আছে৷ ঐ ল্যাবটারিতে কিছু নতুন লেখকদের আনাগোনা রয়েছে৷ সেখানকার তাজেনন নামে এক লেখকের চিত্রনাট্য বিশাল ভরদ্বাজের মনে দাগ কাটে৷ তিনি কেনিয়ার ঐ যুবককে তাঁর লেখা স্ক্রিপ্টটাকে একটু বদলে এতে ফাইনাল টাচ দিতে বলেন৷ যখন তাজনেন তাতে বিফল হন তখন তিনি সেই স্ক্রিপ্টটা শুধরানোর দায়িত্ব টিমের উপর দেন৷ সবরীনা ধবন এই স্ক্রিপ্টটাকে ফাইনাল টাচ দেন৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে সাবরীনা এর আগে মনসুন ওয়েডিং ছবির চিত্রনাট্য লিখেছিলেন৷ এভাবেই কামিনের চিত্রনাট্যটা লাভ করেন বিশাল৷ ছবিতে দুই যমজ ভাই এর মধ্যেকার ঘৃনার বিষয়টিকে তুলে ধরা হয়েছে৷ 24 ঘন্টার মধ্যে তাদের জীবনে কি পরিবর্তন ঘটে সেটাই ছবির ক্লাইমেক্সে ফোটানো হযেছে৷ তবে কেনিয়ার যুবক তাজনেনের কৃতিত্বটাকে একেবারেই অস্বীকার করেন নি বিশাল৷ কারণ তাঁর হাত থেকেই উঠে এসেছে ছবির কাহিনী৷ তাই তানজেনের নাম অনুসারেই ছবিতে একটি চরিত্র গড়েছেন তিনি৷ ঐ চরিত্রটিতে কে অভিনয় করেছেন? তা সাসপেন্সে রাখা হয়েছে৷ তা জানতে হলে আগামী 14-ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে৷