Title: আসছে মাইক্রোসফটের 'ভাইন'!
Tags:
Blog Entry: গুগল, ইয়াহুর পর এবার ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে সফটঅয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সামাজিক নেটওয়ার্কের দৌড়ে সামিল হতে সমপ্রতি সাইবার রাজ্যের সদস্য হয়েছে মাইক্রোসফট ভাইন ( www.vine.net ) নামের একটি সাইটের বেটা ভার্সন, যা আদতে একটি সোস্যাল নেটওয়ার্ক সাইট হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। ভাইন যুক্তরাষ্ট্রের আরেকটি সাইট টুইটারের মত হলেও এটি মূলত বন্ধু এবং পরিবারভিত্তিক ডাটাকে আপডেট রাখাসহ জরুরী প্রয়োজনের উপযোগ মেটাবে। দি সিয়াটল টাইমস নামের একটি স্থানীয় সংবাদপত্র এরকম খবর প্রকাশ করেছে। অবশ্য মাইক্রোসফট জানিয়েছে সাইটটি মূলত জরুরী প্রয়োজনে তথ্য আদান প্রদানে ব্যবহৃত হবে। মাইক্রোসফট জানিয়েছে, ফেইসবুক, টুইটারের মত অন্য সাইটগুলোর অ্যাপ্লিকেশন থেকেও ভাইনে ব্যাবহারকারীর কাছে অ্যালার্ট (সঙ্কেত) পাঠানো যাবে। তবে এটি আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যেই রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আপাতত স্থানীয় নেটওয়ার্ক সাইটটির বেটা সংস্করণের পরীক্ষা চলবে। এর আগে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করে সার্চ ইঞ্জিন গুগল এমন একটি জরুরী প্রয়োজনীয় সাইট (ইনোভেটিভ সাপোর্ট টু ইমার্জেন্সিস, ডিসেস এন্ড ডিসেটার বা ইনএসটিইিডিডি) খুলেছিল। তবে খুব একটা জনপ্রিয়তা পায়নি গুগলের সে উদ্যোগ। আর এই সুযোগটুকুই নিতে চাইছে মাইক্রোসফট।
VIEW FULL VERSION: Link