VIEW FULL VERSION: Link
Title: ঘুষ
Category: other
Blog Entry: কি বলব ছোট বেলার কথা??? যাই হোক মনে পরে গেল একটি কাহিনী, বয়স তখন ৭ কিংবা ৮। আমি আবার অংকে খুব কাচা ছিলাম, আমাকে পড়াত আমার মেঝ ভাই, একদিন পড়ার সময় আমাকে একটি অংক বোঝাল আমিও বোঝলাম তারপর যখন আমাকে বোঝাতে বলল আমিতো আর পারিনা, পারবই কি করে আমি নিজে বোঝলে তো, তারপর দিল এক তাল মানে মাইর, আরেক ব্যাপার হলো আমাকে মাইর দিলে চুপ করে থাকতাম কোনো কথা বলতাম না তার জন্য আরও বেশি মাইর খাইতাম, পরার শেষে এইবার বারি যাওয়ার পালা, পথিমধ্যে মেঝ ভাই আমাকে লাড্ডু কিনে খাওয়ালো, তার পিছনেও কারন ছিল কারন আমি যেন মায়ের কাছে না বলি আমার মাইর এর কথা তাই। বাড়িতে গেলাম মা জিগ্যাসা করল আমাকে মারল কিনা আমিও বললাম না আমাকে মারে নাই। এক লাড্ডুর ঘুষে মাইর এর কথা ভুলে গেলাম।